Wednesday, 27 March 2019

স্বাধীনতা

Image result for স্বাধীনতা

স্বাধীনতা

স্বাধীনতা মানে রক্তমাখা সাদা জামা
হানাদারের রক্তিম চোখ,
স্বাধীনতা মানে ষোড়শীর স্বপ্নহীন
আকাশে বসবাসের শোক।

স্বাধীনতা মানে পঙ্গু বাবার
ছেলের ঘরে ফেরার আকুতি,
স্বাধীনতা মানে উন্মাদ মায়ের
বেচে থাকার অসাড় অনুভূতি।

স্বাধীনতা মানে বুটের আঘাতে
অন্তঃসত্ত্বার অকাল গর্ভপাত,
স্বাধীনতা মানে সদ্য জন্ম নেওয়া শিশুর
অনিশ্চয়তার প্রভাত।

স্বাধীনতা মানে সুহাসিনী ভোরে 
উড়ে চলা মুক্ত বিহঙ্গ,
স্বাধীনতা মানে রক্ত নদী পেরিয়ে
জোড়া লাগানো নতুন সঙ্গ।